হ্যানিম্যানের জন্মদিনে কলকাতায় সেমিনার, হোমিওপ্যাথি চিকিৎসকদের সম্মাননা।
নিজেস্ব প্রতিনিধি ,কলকাতা : হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির জনক স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে প্রগতিশীল হোমিওপ্যাথি চিকিৎসা সমিতির রাজ্য কমিটির উদ্যোগে কলকাতার হরেকৃষ্ণ কোণার অডিটোরিয়ামে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হোমিওপ্যাথি চিকিৎসার বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আর এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন রাজাবাজার সায়েন্স কলেজের বিজ্ঞানী অধ্যাপক শ্যামল চক্রবর্তী অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন সমিতির রাজ্য সম্পাদক ডাঃ গৌতম নাগ। আর অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিকিৎসক অধ্যাপক ডাঃ বিপ্লব দাস, ডাঃ প্রবীর চক্রবর্তী সহ বিশিষ্ট চিকিৎসকরা। এদিন সংগঠনের মুখপত্র “আজকের হোমিও প্রগতি”-র বিশেষ সংখ্যাও প্রকাশ করা হয়। এছাড়াও রাজ্য হেল্থ ইউনিভার্সিটির (BHMS) প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে হ্যাপকোর অধিকর্তা দূর্গ শংকর ভড় এবং এস সি দেবের অধিকর্তা চঞ্চল কুমার দেবকেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাঃ প্রদীপ সরকার, দেবব্রত চ্যাটার্জি, ডাঃ প্রদ্যুৎ প্রামাণিক, ডাঃ রঞ্জন পাল, ডাঃ লিয়াকত আলি লস্কর, ডাঃ সামিম আহমেদ লস্কর, ডাঃ তপন দাস সহ বিশিষ্ট চিকিৎসকরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ দেব কুমার সরকার এবং শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ডাঃ সুনিল নাগ।

