"মহিলাদের অসম্মান করার জবাব দিতে হবে "! হিঙ্গলগঞ্জে অভিষেকের নিশানায় 'রেখা পাত্র'।

"মহিলাদের অসম্মান করার জবাব দিতে হবে"! হিঙ্গলগঞ্জে অভিষেকের নিশানায় 'রেখা পাত্র'।


মফিজুল গাজী,হিঙ্গলগঞ্জ : তিনি ছিলেন সন্দেশখালি আন্দোলনের মুখ। কিন্তূ সন্দেশখালি নয় হিঙ্গলগঞ্জে দল তাঁকে প্রার্থী করায় অসন্তোষ দেখা দিয়েছিল বিজেপি-র অন্দরেই। সল্টলেকে রাজ্য বিজেপি-র কার্যালয়ে দফায় দফায় বিক্ষোভও দেখিয়েছেন হিঙ্গলগঞ্জের একাংশ বিজেপি-র কর্মী-সমর্থক। প্রার্থী বদলের দাবি জানিয়েছিলেনও তাঁরা। সেই রেখা পাত্রের বিরুদ্ধেই এবার আক্রমণ শানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।    


      শুক্রবার হিঙ্গলগঞ্জের নেবুখালি বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানের জনসভা থেকে তিনি বলেন, "এখানে যাকে বিজেপি প্রার্থী করেছে, তাঁর ভূমিকা সন্দেশখালিতে কী ছিল আপনারা দেখেছেন। সন্দেশখালিকে, উত্তর ২৪ পরগনা জেলাকে, হিঙ্গলগঞ্জকে, হাসনাবাদকে যারা সারা দেশের সামনে ছোট করেছে, মহিলাদের কাছে সাদা কাগজ নিয়ে গিয়ে সই করিয়ে মিথ্যা শ্লীলতাহানির যে কমপ্লেন তৈরি করেছিল, তার নেতৃত্বে যিনি ছিলেন, তাঁর নাম রেখা পাত্র। সেই রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জ থেকে দাঁড় করিয়েছে। এমন জবাব দিতে হবে...যারা মহিলাদের সম্মান-সম্ভ্রম-মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলেছে, ছেলেখেলা করেছে তাঁদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন।" 


   প্রসঙ্গত,গত লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল সন্দেশখালি আন্দোলনের মুখ রেখাকে। সেখানে পরাজিত হলেও, বিধানসভা নির্বাচনে তাঁকে ফের হিঙ্গলগঞ্জে প্রার্থী করা হয়। কিন্তু রেখাকে প্রার্থী করায় তীব্র অসন্তোষ দেখা দেয় বিজেপি-র অন্দরে। সল্টলেকে রাজ্য বিজেপি-র কার্যালয়ে এসে বিক্ষোভ দেখান হিঙ্গলগঞ্জে দলের একাংশ কর্মী-সমর্থকরা । সল্টলেকে বিজেপি-র কার্যালয়ে, দলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখান অনেকেই। তাঁরা স্লোগান তোলেন, 'রেখা পাত্রকে মানছি না, মানব না', 'হিঙ্গলগঞ্জের প্রার্থী পদ বাতিল করতে হবে, করতে হবে', 'দুর্ব্যবহারকারী, পরাজিত রেখা পাত্রকে চাইছি না, চাইছি না।'


      তবে, সেই ধাক্কা কাটিয়ে হিঙ্গলগঞ্জে রোজ কর্মী সমর্থকদের নিয়ে মিটিং, মিছিল করতে দেখা যাচ্ছে রেখা পাত্র কে। আর এদিনের সভা থেকে অভিষেক ব্যানার্জীর করা অভিযোগ সম্পর্কে হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রশ্ন করা হলে তিনি তা সম্পূর্ণ অস্বীকার করে বলেন, " আজকের হিঙ্গলগঞ্জেরসভা থেকে মায়েদের অসম্মান তো অভিষেক ব্যানার্জী করেছেন!ওঁনাকে ক্ষমা চাইতে হবে। আর তৃণমূলের দুর্নীতির নেতা যে অভিযোগ করেছেন যে,আমরা সেদিন মায়েদের সাদা কাগজে সই করিয়ে সেদিন মিথ্যা অভিযোগ করেছিলাম। তা সম্পূর্ণ মিথ্যা। আমরা কাউকে সাদা কাগজে সেদিন সই করাইনি। সেদিন যাঁরা সই করেছিলেন তারা নিজেরাই স্বইচ্ছায় তাদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সই করেছিলেন। আর সাদা কাগজে সই তো শেখ শাহাজান, সুকুমার মাহাতো, শিবু হাজরা, দিলীপ মল্লিকরা করাতো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন