নিজস্ব প্রতিনিধি, জীবনতলা : বাড়ির তালা ভেঙে সোনার অলংকারসহ একাধিক সামগ্রী চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল জীবনতলা থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া জিনিসপত্রের বেশিরভাগই উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারি জীবনতলা থানায় এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, গত ৪ ফেব্রুয়ারি পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে যাওয়ার সময় বাড়ি তালাবদ্ধ রেখে যান। ৮ ফেব্রুয়ারি বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির তালা ভাঙা এবং ঘরের ভিতর থেকে একাধিক মূল্যবান সামগ্রী উধাও। চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে ছিল দুটি সোনার অলংকার, একটি মিক্সার গ্রাইন্ডার, একটি ইন্ডেন গ্যাস সিলিন্ডার, একটি সিলিং ফ্যান, কিছু পিতলের সামগ্রী এবং প্রায় ২০ হাজার টাকা নগদ।
অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে জীবনতলা থানার পুলিশ। তদন্ত চলাকালীন গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া সামগ্রীর অধিকাংশ উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান জারি



