সুন্দরবনকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘পাল তোলা নৌকা’ এবার নন্দনে।
নিজেস্ব প্রতিনিধি, সুন্দরবন : নন্দন ৩ তে শুরু হল সিনেমাথেক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল।২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর এই ফেস্টিভ্যাল চলবে।আর ৭ দিনের এই ফেস্টিভ্যালে ৭৬ টি শর্ট ফিল্ম ডকুমেন্টারি অংশগ্রহণ করেছে।তবে এবারে ৭ তম সিনেমাথেক কলকাতা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার সুযোগ পায় পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত ভারতীয় স্বপ্লদৈর্ঘ্যের চলচ্চিত্র পাল তোলা নৌকা।এই ফিল্মের কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালক বিশ্বজিৎ পাল।ডিওপি অমিত মুখার্জি এবং সম্পাদনা সুমন্ত ঘোষ অয়ন রায়,প্রযোজনা কাকলী পাল সংগীত পরিচালক সত্যজিৎ পাল।ফিল্মে অভিনয় করেছে ঝর্ণা ঘোষ জোল কুমার শ্রেয়া মজুমদার,সৃষ্টি সরকার,উৎপল ঘোষ,সংকর মাইতি প্রশান্ত সরকার,অয়ন রায় শিশু শিল্পী মাষ্টার সর্বজিৎ রিমিতা মন্ডল।ফিল্মে কন্ঠ শিল্পী লিপিকা দে এবং বিশ্বজিৎ পাল এবং গীতিকার বিশ্বজিৎ পাল।
সুন্দরবনের জল জঙ্গল নদী মাটি এবং মানুষের জীবন জীবিকা গল্পের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এই ফিল্মের প্রত্যেকটি দৃশ্যের চিত্রনাট্যে।তবে ২০২৪ সালে পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত ভারতীয় স্বপ্লদৈর্ঘ্যের চলচ্চিত্র সবুজ দ্বীপের পাঠশালা ফিল্মটি ১২ তম সুতানুটি শর্ট ফিল্ম উৎসব নন্দন ৩ তে সেরা জুরি সম্মানে সম্মানিত হয়ে ছিল।আর এবারে সুন্দরবনবাসী তাকিয়ে আছে স্বপ্লদৈর্ঘ্যের চলচ্চিত্র পাল তোলা নৌকা ফিল্ম টি দিকে।যেখানে দেশ বিদেশের বহু ফিল্ম এই ৭ তম সিনেমাথেক কলকাতা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে।আর তার মধ্যে সুন্দরবনের উপর তৈরি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র পাল তোলা নৌকা ফিল্মটি সুযোগ পাওয়া তে খুশি সুন্দরবনবাসী।সুন্দরবনের প্রবেশ দ্বার ক্যানিং।
আর এই ক্যানিং এর মাটিতে ২০২১ সাল থেকে পথ শুরু করে পাল ফিল্ম প্রোডাকশন টি।ইতিমধ্যে রাজ্য জুড়ে এই প্রোডাকশন হাউস টির নাম ছড়িয়ে পড়তে শুরু করেছে স্বপ্লদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে।আর আগামী ৪ অক্টোবর রবিবার দুপুর আড়াই টায় নন্দন ৩ তে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র পাল তোলা নৌকা।এদিকে আশা বুক বেঁধেছে সুন্দরবনবাসী।


