প্রচুর কর্মসংস্থানের সুযোগ বাসন্তীতে দক্ষতা উন্নয়ন প্রকল্প, মৎস্যচাষ ও নৌযান মেরামতের প্রশিক্ষণের মাধ্যমে।


প্রচুর কর্মসংস্থানের সুযোগ বাসন্তীতে দক্ষতা উন্নয়ন প্রকল্প, মৎস্যচাষ ও নৌযান মেরামতের প্রশিক্ষণের মাধ্যমে। 

প্রশান্ত সরকারঃ বাসন্তী, দক্ষিণ ২৪ পরগনা: পশ্চিমবঙ্গ সরকারের দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় বাসন্তী ব্লক ডেভেলপমেন্ট অফিসে মৎস্যচাষ ও নৌকা-জাহাজ মেরামতের ক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। স্থানীয় যুবক-যুবতী ও আগ্রহী প্রার্থীদের কর্মদক্ষতা বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় মৎস্যচাষ কর্মীদের জন্য ৩৫ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।

এই প্রশিক্ষণে মাছ চাষের আধুনিক কৌশল, পুকুর ব্যবস্থাপনা, মাছের রোগ নির্ণয় ও প্রতিকার এবং বাজার সংযোগের মতো বিষয় শেখানো হবে। পাশাপাশি নৌকা ও জাহাজ মেরামতের ক্ষেত্রেও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। কাঠের ও ফাইবারের নৌকা মেরামত, ইঞ্জিন রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও নৌচালনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও নিউটিয়া ইউনিভার্সিটির সহযোগিতায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।  প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে এবং সফল প্রশিক্ষণার্থীদের সরকারি শংসাপত্র প্রদান করা হবে। প্রকল্পটির বাস্তবায়নের  সংস্থা হিসেবে রয়েছে বাসন্তী কৃষি বিকাশ পি সি লিমিটেড।

আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৮ অক্টোবর ২০২৬। বিস্তারিত জানতে বাসন্তী ব্লকের ফিশারি এক্সটেনশন অফিসারের সঙ্গে যোগাযোগ করা যাবে। যোগাযোগ নম্বর ৯৮০০৩৩৬৪০০ এবং ই-মেল basantikrishibikas@gmail.com।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন